দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মাংসের চাহিদা বাড়ছে। গত তিন মাসে দেশ থেকে মোট ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে বিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি গরুর মাংসের রপ্তানি বাজার আরও সম্প্রসারণ এবং এর পরিমাণ বাড়াতে বর্তমান সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। এর পাশাপাশি উৎপাদিত মাংসের সর্বোচ্চ নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত মান ও গুণগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় যোগ দেওয়ার আগে প্রতিমন্ত্রী বিএলআরআই প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য ও সবুজায়ন রক্ষায় একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন