সংবাদ

আগামীকাল প্রকাশিত হচ্ছে এইচএসসি পরীক্ষার ফল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

আগামীকাল প্রকাশিত হচ্ছে এইচএসসি পরীক্ষার ফল
ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। তবে অনিবার্য কারণে ফল প্রকাশের অনুষ্ঠানের ভেন্যু বা স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিবর্তে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এর পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

যেভাবে ফল জানা যাবে:

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd অথবা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। সে ক্ষেত্রে টাইপ করতে হবে: HSC <স্পেস> রোল <স্পেস> পাসের বছর এবং পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে।

ফল পুনর্নিরীক্ষার আবেদন:

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে তিনি ফল পুনর্নিরীক্ষ বা খাতা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন করার নিয়মাবলি ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আগামীকাল প্রকাশিত হচ্ছে এইচএসসি পরীক্ষার ফল

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত