সংবাদ

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ

​সরকারি সেবা ও প্রশাসনে অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় এবং বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই বৈঠকে প্রায় ৬১ জন সচিব অংশ নেন।

​সভা সূত্রে জানা গেছে, বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব দপ্তরে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে মন্ত্রিপরিষদ সচিব তা অনুমোদন করেন। একই সঙ্গে দুদককে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর পরামর্শ দেওয়া হয়। দুদক থেকে চিঠি পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাঠানো হবে। এ ক্ষেত্রে দুদক সব ধরনের সহায়তা প্রদান করবে বলে সভায় নিশ্চিত করা হয়।

​সম্প্রতি ১৩ সেপ্টেম্বর ভোলায় এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আক্ষেপ প্রকাশ করে বলেন, "আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। এগুলো নানা ধরনের ঘুসখোরি, লুটপাট এসব করে; যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।"

স্পিকারের এই বক্তব্যের পর প্রশাসনে দুর্নীতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে, যা সচিব পরিবেশেও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। বেশ কয়েকজন সচিব স্বীকার করেন, বর্তমান বাস্তবতায় সরকারি কর্মকর্তাদের একাংশের দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরূপ ধারণা তৈরি হয়েছে, যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

​দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান বাড়াতে সরকারি চাকরির শূন্যপদগুলো দ্রুত ও বিতর্কমুক্তভাবে পূরণের তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে। একই সঙ্গে দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সব সরকারি দপ্তরে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

​বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, "মন্ত্রিপরিষদ সচিবদের এ বৈঠকটি মূলত অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাগিদ দেওয়ার জন্য করা হয়েছে। কীভাবে কাজের দক্ষতা আরও বাড়ানো যায়, কোন কাজ কীভাবে করতে হবে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।"

তিনি আরও বলেন, "প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় দক্ষতা এবং সংস্কারের উপাদানগুলো নিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে বলা হয়েছে। এসব বিষয়ে কাজ করে পরবর্তীসময়ে জানাতে বলা হয়েছে, যাতে সবাই মিলে কাজের মান আরও উন্নত করতে পারে।"

​উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার গঠনের প্রায় সাত মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে প্রথম এই সচিব সভা অনুষ্ঠিত হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত