বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ায় ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে বলিপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে বাজারে দায়িত্বরত চৌকিদার একটি দোকানে প্রথম আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুদি, ইলেকট্রনিক্সসহ ১৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথ চেষ্টা চালিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে মালামাল পুড়ে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বলীপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, বারবার অগ্নিকাণ্ডে বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যাবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন