সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে সভাটি শুরু হয়।

বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা, যেখানে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত মোট খরচের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং বাকি ৭২ কোটি ৪৭ লাখ টাকা সংস্থার নিজস্ব বা অন্যান্য উৎস থেকে জোগান দেওয়া হবে। উপস্থাপিত ১৬টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প।  

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে সভাটি শুরু হয়।

বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা, যেখানে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত মোট খরচের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং বাকি ৭২ কোটি ৪৭ লাখ টাকা সংস্থার নিজস্ব বা অন্যান্য উৎস থেকে জোগান দেওয়া হবে। উপস্থাপিত ১৬টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প।  

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত