দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের ওপর নির্ভর করে এই দিনক্ষণ চূড়ান্ত করা হবে। বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। কিন্তু এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে কবে, তা আমরা এখনো জানি না। অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে যদি এইচএসসির ফল প্রকাশ করা হয়, তাহলে আমরা ডিসেম্বরের ৪ তারিখেই পরীক্ষা নিতে পারবো।
ফল প্রকাশের পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়াসহ নানা আনুষঙ্গিক কাজের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই সার্বিক হিসাব কষেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
ডিজি আরও বলেন, এক কথায় বললে, যদি অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ করা হয়, তাহলে ৪ ডিসেম্বর পরীক্ষা হতে পারে। আর ফল প্রকাশ পিছিয়ে গেলে আমাদেরও বাধ্য হয়েই মেডিকেল ভর্তি পরীক্ষা আরও পেছাতে হবে। সেক্ষেত্রে বুয়েট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঘোষিত তারিখগুলোও বিবেচনায় নিতে হবে। বড় জটিলতা হতে পারে।
প্রশ্নপত্র ও নম্বর বণ্টনের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, কর্তৃপক্ষ এবারও একই দিনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করেছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন ও নম্বর বণ্টনপদ্ধতিসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে। আগামী দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এসব খুঁটিনাটি বিষয় চূড়ান্ত রূপ লাভ করবে।
উল্লেখ্য, গত শিক্ষাবর্ষেও এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়েছিল এবং পরীক্ষার মাত্র দুই দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হয়েছিল। বর্তমান শিক্ষাবর্ষেও এইচএসসি ফলাফল প্রকাশের পরপরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন