সংবাদ

হামের প্রকোপে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১০৩৬

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

হামের প্রকোপে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১০৩৬
ছবি : সংগৃহীত

সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।  

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩১৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।  

উল্লেখ্য, দেশে চলমান এ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ইতিপূর্বে বিভিন্ন ধাপে জরুরি ও বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। চিকিৎসকেরা আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার এবং অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হামের প্রকোপে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১০৩৬

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।  

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩১৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।  

উল্লেখ্য, দেশে চলমান এ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ইতিপূর্বে বিভিন্ন ধাপে জরুরি ও বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। চিকিৎসকেরা আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার এবং অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত