সংবাদ

রূপপুর থেকে গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

রূপপুর থেকে গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
ছবি : সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যেই জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। তিনি জানান, প্রকল্পের প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তিতে বর্তমানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে রুশ রাষ্ট্রদূত এসব তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠন এবং মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানান আলেকজান্ডার খোজিন। এতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বিটুবি বৈঠকের সুযোগ তৈরি হবে। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক তৈরি পোশাকের বাইরে রাশিয়ার বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, পাট, সিরামিক এবং দক্ষ জনশক্তি রপ্তানির তাগিদ দেন। জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির আইনি প্রক্রিয়া পর্যালোচনা করছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা প্রদান করেছে।

একই দিনে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে পৃথক বৈঠক করেন শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি ২০২৭ সালের ১৪-১৭ জানুয়ারি কলম্বোয় অনুষ্ঠিতব্য ‘শ্রীলঙ্কা এক্সপো’ বাণিজ্য মেলায় এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান, যাতে ইতিবাচক সাড়া দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর থেকে গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত