পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বালিহারী মৌজায় সরকারি খাস জমি দখল করে নির্মিত একটি পাকা ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা একতলা ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।
জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বালিহারী মৌজার ৩৫ নম্বর জেএল ভূক্ত সরকারি খাস জমিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধভাবে ছাদসহ একতলা পাকা দালান নির্মাণ করে দখল করে রেখেছিলেন। সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থে গত ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে ওই স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশে রফিকুল ইসলামকে নিজ খরচে ঘর ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা করেননি। ফলে নির্ধারিত সময় শেষে প্রশাসন এ ব্যবস্থা নেয়।
তবে ভবনটি উচ্ছেদের বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযানের বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘সরকারের এক ইঞ্চি জমিও কাউকে অবৈধভাবে ভোগদখল করতে দেওয়া হবে না। নেছারাবাদের বালিহারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার অন্যান্য স্থানে থাকা সব ধরনের অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন