আগামী ১৯ সেপ্টেম্বর ১১-দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠেয় ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গাজীপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই লং মার্চে ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুর প্রেসক্লাবে ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য দেন। পরে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন ১১-দলীয় ঐক্যের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লং মার্চ শুরু হবে। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অনুষ্ঠিত হবে প্রথম পথসভা। এরপর লং মার্চটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে গিয়ে শেষ হবে।
১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-গণভোটের জনরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি প্রতিরোধ।
সংবাদ সম্মেলনে বলা হয়, লং মার্চের কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রতিনিধিদল ভোগড়া বাইপাসের সম্ভাব্য পথসভাস্থল পরিদর্শন করে এবং গাজীপুর মহানগর পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সার্বিক সহযোগিতা কামনা করেছে।
সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ খায়রুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. শফিউদ্দিন, মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক এবং ছাত্রশিবির ও জামায়াতের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন