সংবাদ

থ্রেডস থাকা সত্ত্বেও কেন এক্সে ফিরলেন জাকারবার্গ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

থ্রেডস থাকা সত্ত্বেও কেন এক্সে ফিরলেন জাকারবার্গ

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ আবারও নিয়মিতভাবে ব্যবহার করছেন ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। ২০২৩ সালে মেটা থ্রেডস চালুর পর প্রায় তিন বছর প্ল্যাটফর্মটিতে কোনো পোস্ট করেননি তিনি। ফলে থ্রেডসের প্রতিদ্বন্দ্বী এক্সে তার নতুন করে সক্রিয় হওয়া নিয়ে প্রযুক্তি অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল।

সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে জানতে চাওয়া হলে জাকারবার্গ বলেন, অনলাইনে সব ব্যবহারকারী একই প্ল্যাটফর্মে সক্রিয় নন। বিশেষ করে মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা অনেক গবেষক ও প্রযুক্তিবিদ এখনো এক্সে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করেন। তাদের কাছে পৌঁছাতেই এক্সে উপস্থিত থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

জাকারবার্গের ভাষ্য, বর্তমানে অনলাইনে কোনো কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে একটি প্ল্যাটফর্মের ওপর নির্ভর করার সুযোগ কমেছে। তাই তিনি থ্রেডসে কোনো বিষয় প্রকাশ করার পাশাপাশি এক্সেও সেটি নিয়ে আলোচনা করেন। তার মতে, একই তথ্য দুই প্ল্যাটফর্মে প্রকাশ করলে ভিন্ন ভিন্ন কমিউনিটির মানুষের কাছে পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, থ্রেডস ভালো করছে এবং সেখানে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বড় উদ্দেশ্য হলো মানুষ যে প্ল্যাটফর্মে সক্রিয়, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা। এআই–সংশ্লিষ্ট কমিউনিটির একটি অংশ এখনো এক্সকেন্দ্রিক হওয়ায় সেই ব্যবহারকারীদের সঙ্গেও সরাসরি যুক্ত থাকতে চান তিনি।

থ্রেডসকে এক্সের বিকল্প হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও জাকারবার্গের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখাচ্ছে, মেটার নিজস্ব প্ল্যাটফর্মের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যমকেও তিনি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

থ্রেডস থাকা সত্ত্বেও কেন এক্সে ফিরলেন জাকারবার্গ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত