আসুস ও বাংলাদেশে
প্রতিষ্ঠানটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসির কর্মকর্তারা অনুষ্ঠানে নতুন
ল্যাপটপগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও
এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের মহাব্যবস্থাপক রেক্স লি বলেন, আধুনিক
পেশাজীবীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কর্মক্ষমতা, বহনযোগ্যতা, নকশা ও নিরাপত্তার
সমন্বয়ে এক্সপার্টবুক আলট্রা তৈরি করা হয়েছে।
পাতলা ও হালকা নকশাই
নতুন সিরিজটির অন্যতম বৈশিষ্ট্য। প্রিমিয়াম বাণিজ্যিক জেটের ডানার নকশা থেকে
অনুপ্রেরণা নিয়ে ল্যাপটপটির কাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আসুস।
এক্সপার্টবুক আলট্রার
ওজন এক কেজির কম এবং পুরুত্ব মাত্র ১০ দশমিক ৯ মিলিমিটার। মুন গ্রে ও জেট ফগ—এই
দুই রঙে পাওয়া যাবে ল্যাপটপটি।
হার্ডওয়্যারের দিক থেকেও
এতে রাখা হয়েছে শক্তিশালী কনফিগারেশন। ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর
আলট্রা এক্স৯ প্রসেসর এবং ইন্টেল আর্ক বি৩৯০ গ্রাফিকস। পর্দার রিফ্রেশ রেট ৩০ থেকে
সর্বোচ্চ ১২০ হার্টজ পর্যন্ত।
দীর্ঘ সময় ব্যবহারের কথা
বিবেচনায় রেখে ল্যাপটপটিতে বড় ব্যাটারি ব্যাকআপের সুবিধা রাখা হয়েছে। আসুসের তথ্য
অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে সর্বোচ্চ ২৬ ঘণ্টা পর্যন্ত এটি ব্যবহার করা
যেতে পারে।
জরুরি সময়ে দ্রুত চার্জ
দেওয়ার সুবিধাও রয়েছে। মাত্র ৩০ মিনিটে ব্যাটারির চার্জ ৫০ শতাংশ পর্যন্ত নেওয়া
সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুধু পাতলা নকশা নয়,
ল্যাপটপটির স্থায়িত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। আসুসের দাবি, এক্সপার্টবুক আলট্রা
১০০ কেজি পর্যন্ত চাপ সহ্য করতে পারে।
এ ছাড়া ১২০ সেন্টিমিটার
উচ্চতা থেকে পড়ে গেলেও ল্যাপটপটি সচল থাকার মতো করে তৈরি করা হয়েছে বলে জানানো
হয়েছে। কিবোর্ড ও মাউসপ্যাডে পানি পড়লেও ক্ষতির আশঙ্কা কম—এমন সক্ষমতার কথাও
অনুষ্ঠানে তুলে ধরা হয়।
বাংলাদেশের বাজারে এক্সপার্টবুক আলট্রা
সিরিজের দুটি মডেল পাওয়া যাবে। এর মধ্যে এক্সপার্টবুক আলট্রা ৫-এর দাম ২
লাখ ২০ হাজার টাকা।
আর এক্সপার্টবুক আলট্রা ৭-এর দাম ৩ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ
করা হয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন