রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আফাজ উদ্দিন শেখ (৩৭) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি মারা যান।
নিহত আফাজ শেখ ফরিদপুর সদর উপজেলার সমশের ঘাট ডাঙ্গী গ্রামের কাশেম শেখের ছেলে। তিনি পেশায় একজন ওষুধ সরবরাহকারী (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) ছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দির বহরপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রামদিয়া-বহরপুর সড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকই গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহত অপর চালক মো. সিহাব বিশ্বাস (২১) বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের নবাববাড়ি গ্রামের শাহিদুল বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর আফাজ শেখকে প্রথমে ফরিদপুরে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন