বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত মেলার দিনেই মাঠে অসাধারণ এক কীর্তি গড়লেন রাফিনিয়া। লা লিগার সপ্তম রাউন্ডে সেভিয়ার বিপক্ষে দৃষ্টিনন্দন হ্যাটট্রিক করে চলতি মৌসুমে লিগে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে, তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার দোড়গোড়ায় গিয়েও নিজের ক্লাবের কৌশলের কাছে আটকে যেতে হয়েছে তাকে।
স্পোর্টস ডেটা সংস্থা 'অপ্টা'-র পরিসংখ্যান উল্লেখ করে গোল ডটকম জানিয়েছে, একবিংশ শতাব্দীতে লা লিগায় প্রথম সাত ম্যাচে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলের বিচারে লিওনেল মেসির রেকর্ডকে টপকে গেছেন রাফিনিয়া। তবে তার সামনে সুযোগ ছিল ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম সাত ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা ১৩ গোলের রেকর্ড স্পর্শ কিংবা ভাঙার। কিন্তু ম্যাচের ৭৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন বার্সা কোচ হান্সি ফ্লিক। ফলে আর কয়েকটি মিনিট মাঠে থাকলে রোনালদোর রেকর্ডে ভাগ বসানোর যে সুযোগ তৈরি হয়েছিল, তা কৌশলগত তুলে নেওয়ার কারণে হাতছাড়া হয়ে যায়।
বার্সেলোনায় বর্তমানে স্বপ্নের মতো সময় পার করছেন রাফিনিয়া। কোচ হান্সি ফ্লিকের অধীনে 'ফলস নাইন' পজিশনে নতুনভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি। চলতি লা লিগায় লেভান্তে ছাড়া বাকি প্রতিটি ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই তারকা, এমনকি শেষ দুটি ম্যাচে পেয়েছেন পরপর হ্যাটট্রিকের স্বাদ।
এদিকে ক্লাবের সাধারণ সভায় বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর দেকো নিশ্চিত করেছেন যে রাফিনিয়ার চুক্তি ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি তরুণ প্রতিভা জাভি এসপার্ট ও মার্ক বার্নালের সঙ্গেও নতুন চুক্তির কাজ এগিয়ে চলছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন