সংবাদ

বিদ্যুতের খুঁটিবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

বিদ্যুতের খুঁটিবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজার এলাকায় বিদ্যুতের খুঁটিবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাহফুজুর রহমান মামুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান মামুন নরসিংদীর বেলাব ইউনিয়নে অবস্থিত পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তিনি ফজলুর শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মাহফুজুর রহমান মোটরসাইকেল চালিয়ে কেন্দুয়া-নেত্রকোনা সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে রামপুর বাজার এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটি বহনকারী একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই বিদ্যুতের খুঁটিবাহী গাড়িটি পাশের নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুতের খুঁটিবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজার এলাকায় বিদ্যুতের খুঁটিবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাহফুজুর রহমান মামুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান মামুন নরসিংদীর বেলাব ইউনিয়নে অবস্থিত পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তিনি ফজলুর শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মাহফুজুর রহমান মোটরসাইকেল চালিয়ে কেন্দুয়া-নেত্রকোনা সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে রামপুর বাজার এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটি বহনকারী একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই বিদ্যুতের খুঁটিবাহী গাড়িটি পাশের নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত