মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামের হজরত দয়াল বাবা রুহুল আমিন শাহ মাজার শরিফের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন দিনমজুর জাহেদ বেপারী। এ সময় একই এলাকার অভিযুক্ত ফরিদ মিয়া ওই কক্ষে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন