সংবাদ

মেলায় যাওয়ার পথে নিখোঁজ ১৪ বছরের কিশোর

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

মেলায় যাওয়ার পথে নিখোঁজ ১৪ বছরের কিশোর
গত ৯ দিন ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর মো. মাহিন। ছবি : সংবাদ

নরসিংদীর পলাশ থেকে মেলায় যাওয়ার পথে মো. মাহিন (১৪) নামের এক কিশোর গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকেলে পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রাম থেকে পার্শ্ববর্তী শিবপুরের একটি মেলা দেখার উদ্দেশ্যে বের হওয়ার পর আর ঘরে ফেরেনি সে। নিখোঁজ মাহিন নোয়াকান্দা গ্রামের ভাড়াটিয়া দম্পতি শামিম ও মুরশিদা বেগমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেলে পলাশের ভাড়া বাসা থেকে শিবপুর উপজেলার বাজনাবো গ্রামে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মাহিন। সেখানে স্থানীয় একটি শিল্প মেলা দেখার কথা ছিল তার। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা মুর্শিদা বেগম।

পরিবারের স্বজনেরা জানান, নিখোঁজের পর থেকে মাহিনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে বা কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেলায় যাওয়ার পথে নিখোঁজ ১৪ বছরের কিশোর

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ থেকে মেলায় যাওয়ার পথে মো. মাহিন (১৪) নামের এক কিশোর গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকেলে পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রাম থেকে পার্শ্ববর্তী শিবপুরের একটি মেলা দেখার উদ্দেশ্যে বের হওয়ার পর আর ঘরে ফেরেনি সে। নিখোঁজ মাহিন নোয়াকান্দা গ্রামের ভাড়াটিয়া দম্পতি শামিম ও মুরশিদা বেগমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেলে পলাশের ভাড়া বাসা থেকে শিবপুর উপজেলার বাজনাবো গ্রামে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মাহিন। সেখানে স্থানীয় একটি শিল্প মেলা দেখার কথা ছিল তার। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা মুর্শিদা বেগম।

পরিবারের স্বজনেরা জানান, নিখোঁজের পর থেকে মাহিনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে বা কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত