সংবাদ

জামিন পেতেই অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

জামিন পেতেই অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
ছবি : সংবাদ

‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরার টিকিট আনছি।’—২১ সেকেন্ডের একটি ভিডিওতে এক যুবককে নিজের মুখ আড়াল করে ঠিক এভাবেই হুমকি দিতে শোনা যায়। সামনে থরে থরে সাজানো আটটি বিদেশি পিস্তল। সাবেক এক জনপ্রতিনিধির নামে পরিচালিত ফেসবুক পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বন্দরনগরীর রাউজানে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আলোড়ন সৃষ্টি করা এই ভিডিওর মূল রূপকার ‘হৃদয় বুলেট’ নামের এক সন্ত্রাসী। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হয়েই তিনি তার ওই পুরোনো অস্ত্র প্রদর্শনের ভিডিও নতুন একটি আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পুলিশের দাবি, অস্ত্র উঁচু করে হুমকির দৃশ্যটি প্রায় এক বছর আগের, অর্থাৎ ২০২৫ সালের। অস্ত্রসহ তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। জেল থেকে বের হয়ে মূল অস্ত্র লুকিয়ে ভিডিও প্রচারের মাধ্যমে এলাকায় নতুন করে ভীতিময় পরিস্থিতি তৈরি করাই তার মূল উদ্দেশ্য।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, ‘হৃদয় বুলেটকে পুলিশ আগেই আইনের আওতায় এনেছিল। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে সে আগের ভিডিওটি একটি নির্দিষ্ট আইডি ব্যবহার করে আবার নতুন করে ছড়িয়ে দিয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে এবং ওই সন্ত্রাসীকে পুনরায় গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ শুরু করেছে।’

উল্লেখ্য, রাউজানে রাজনৈতিক আধিপত্য বিস্তার, স্থানীয় বিরোধ ও চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সহিংসতা চলে আসছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ পর্যন্ত রাউজানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাসহ অন্তত দুই ডজনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মাঝে মাঝেই প্রকাশ্যে দিনদুপুরে গোলাগুলির ঘটনা ঘটছে। নতুন করে হৃদয় বুলেটের অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মনে আরও গভীর অনিশ্চয়তা ও চরম নিরাপত্তাহীনতা ভর করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত এসব অবৈধ অস্ত্র উদ্ধার এবং জামিনে বের হওয়া চিহ্নিত সন্ত্রাসীদের পুনরায় আইনের আওতায় না আনলে এলাকার পরিস্থিতির কোনো উন্নতি হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জামিন পেতেই অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত