সংবাদ

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার
শার্শায় গোয়ালঘর থেকে উদ্ধার ককটেলসদৃশ বস্তু। ছবি : সংবাদ

যশোরের শার্শায় একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গরু বের করতে গিয়ে স্থানীয় মো. ইউনুস আলীর পরিবারের সদস্যরা গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে লাল কসটেপে মোড়ানো ককটেলসদৃশ তিনটি বস্তু দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো জব্দ করেন।

এ ঘটনায় কে বা কারা এসব বস্তু গোয়ালঘরে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোরের শার্শায় একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গরু বের করতে গিয়ে স্থানীয় মো. ইউনুস আলীর পরিবারের সদস্যরা গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে লাল কসটেপে মোড়ানো ককটেলসদৃশ তিনটি বস্তু দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো জব্দ করেন।

এ ঘটনায় কে বা কারা এসব বস্তু গোয়ালঘরে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত