সংবাদ

জ্বালানির দাম বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৫ হাজার টাকা

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

জ্বালানির দাম বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৫ হাজার টাকা
ছবি: সংবাদ

আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন চরম ব্যাহত হচ্ছে। গন্তব্যভেদে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। এতে আমদানিকৃত পণ্য খালাস ও সরবরাহ কমে অর্ধেক হয়ে পড়েছে, যা নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তার ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাকভাড়া ছিল ২০-২১ হাজার টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫-২৬ হাজার টাকায়। চট্টগ্রাম রুটে ভাড়া ২৭-২৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫-৩৬ হাজার টাকা। এ ছাড়া গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জে ভাড়া নেওয়া হচ্ছে ২৬-২৭ হাজার টাকা।

ট্রাকচালকদের দাবি, বেনাপোল-ঢাকা যাতায়াতে অতিরিক্ত ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকার তেল লাগছে। পাশাপাশি ফেরি ভাড়া, সেতুর টোল ও বিভিন্ন স্থানে চাঁদাবাজির কারণে ভাড়া বাড়াতে তারা বাধ্য হচ্ছেন। অনেক ট্রান্সপোর্ট ব্যবসায়ী আগের চুক্তি অনুসারে কাজ করতে গিয়ে লোকসানের মুখে পড়েছেন।

ভাড়া বৃদ্ধি ও ট্রাকসংকটের কারণে বন্দরের প্রায় ৫ হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজ হারিয়ে বেকার হওয়ার শঙ্কায় রয়েছেন। প্রতিদিন যেখানে ৪০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হতো, তা এখন অর্ধেকে নেমে এসেছে। যশোর চেম্বার অব কমার্স ও স্থানীয় আমদানিকারক সমিতির নেতারা জানিয়েছেন, এই পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব সরাসরি গিয়ে পড়বে সাধারণ ভোক্তার ওপর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানির দাম বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন চরম ব্যাহত হচ্ছে। গন্তব্যভেদে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। এতে আমদানিকৃত পণ্য খালাস ও সরবরাহ কমে অর্ধেক হয়ে পড়েছে, যা নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তার ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাকভাড়া ছিল ২০-২১ হাজার টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫-২৬ হাজার টাকায়। চট্টগ্রাম রুটে ভাড়া ২৭-২৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫-৩৬ হাজার টাকা। এ ছাড়া গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জে ভাড়া নেওয়া হচ্ছে ২৬-২৭ হাজার টাকা।

ট্রাকচালকদের দাবি, বেনাপোল-ঢাকা যাতায়াতে অতিরিক্ত ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকার তেল লাগছে। পাশাপাশি ফেরি ভাড়া, সেতুর টোল ও বিভিন্ন স্থানে চাঁদাবাজির কারণে ভাড়া বাড়াতে তারা বাধ্য হচ্ছেন। অনেক ট্রান্সপোর্ট ব্যবসায়ী আগের চুক্তি অনুসারে কাজ করতে গিয়ে লোকসানের মুখে পড়েছেন।

ভাড়া বৃদ্ধি ও ট্রাকসংকটের কারণে বন্দরের প্রায় ৫ হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজ হারিয়ে বেকার হওয়ার শঙ্কায় রয়েছেন। প্রতিদিন যেখানে ৪০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হতো, তা এখন অর্ধেকে নেমে এসেছে। যশোর চেম্বার অব কমার্স ও স্থানীয় আমদানিকারক সমিতির নেতারা জানিয়েছেন, এই পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব সরাসরি গিয়ে পড়বে সাধারণ ভোক্তার ওপর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত