সংবাদ

নিখোঁজের ১৮ মাস পর নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

নিখোঁজের ১৮ মাস পর নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, যুবক গ্রেপ্তার
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৮ মাস পর কিশোরী নিঝুম খাতুনের (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় মাশরিকুল রহমান জিম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জিম পুলিশের কাছে ও আদালতে নিঝুমকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১৩ মার্চ মহেশপুর উপজেলার ফতেপুর গ্রাম থেকে নিঝুম খাতুন নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা তাসলিমা খাতুন ওই বছরের ৮ এপ্রিল মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে নিঝুম উদ্ধার না হওয়ায় তার মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে।

তদন্তের একপর্যায়ে মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের কামাল হোসেনের ছেলে মাশরিকুল রহমান জিমের সম্পৃক্ততা পাওয়ার পর তাকে আটক করে পুলিশ। নিবিড় জিজ্ঞাসাবাদে জিম জানান, নিখোঁজের দিনই তিনি বেড়ানোর কথা বলে নিঝুমকে পাবনার ঈশ্বরদী থানার পাকশী রেলস্টেশন এলাকায় নিয়ে যান। পরে রেললাইনের পাশের এক নির্জন জঙ্গলে নিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস পেঁচিয়ে নিঝুমকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে আসেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০২৫ সালের ১৭ মার্চ দুপুরে ঈশ্বরদী থানা-পুলিশ পাকশী এলাকা থেকে নিঝুমের অর্ধগলিত লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত না হওয়ায় পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় মরদেহটি দাফন করা হয়। পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন ইউনিটের আর্কাইভে সংরক্ষিত অজ্ঞাতপরিচয় ওই কিশোরীর মরদেহের ছবি সংগ্রহ করে তদন্তকারী দল। ছবিতে থাকা পোশাক দেখে গ্রেপ্তার জিম মরদেহটি নিঝুমের বলে শনাক্ত করেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশফাক হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিম হত্যার বিষয়টি স্বীকার করার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম আসামিকে সঙ্গে নিয়ে ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকায় যায় এবং ঘটনাস্থল শনাক্ত করে। জিম ২২ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ১৮ মাস পর নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত