সংবাদ

ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

এম. এমরান পাটোয়ারী, ফেনী
এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
ছবি : সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবিলার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরীর নেতৃত্বে পৌরসভার সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ট্রাংক রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদর উপজেলা আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্যসচিব শাহাদাত হোসেন, পৌর আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু ও সদস্যসচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী প্রমুখ।

সমাবেশে যুবদল নেতারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রলোভন ও অর্থের বিনিময়ে বিভ্রান্ত তৈরি করে বোমা হামলা ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় ফেনী জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদের প্রতিরোধ করবে।

নেতারা আরও বলেন, বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা রাজপথেই ব্যর্থ করে দেবে যুবদল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবিলার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরীর নেতৃত্বে পৌরসভার সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ট্রাংক রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদর উপজেলা আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্যসচিব শাহাদাত হোসেন, পৌর আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু ও সদস্যসচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী প্রমুখ।

সমাবেশে যুবদল নেতারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রলোভন ও অর্থের বিনিময়ে বিভ্রান্ত তৈরি করে বোমা হামলা ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় ফেনী জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদের প্রতিরোধ করবে।

নেতারা আরও বলেন, বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা রাজপথেই ব্যর্থ করে দেবে যুবদল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত