সংবাদ

ঘাসফুল প্রতীকে নিষেধাজ্ঞা, লোকসানে পতাকা প্রস্তুতকারীরা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম

ঘাসফুল প্রতীকে নিষেধাজ্ঞা, লোকসানে পতাকা প্রস্তুতকারীরা
ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলীয় নাম ও প্রতীকের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ঐতিহ্যবাহী ‘ঘাসফুল’ প্রতীকের ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ঠিক আগমুহূর্তে এই প্রশাসনিক পদক্ষেপে চরম বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পতাকা প্রস্তুতকারী ব্যবসায়ীরা।

ব্যবসা সূত্রে জানা গেছে, হাওড়ার উনসানির প্রধান কারখানাগুলোতে আসন্ন নির্বাচন ঘিরে তৃণমূলের কয়েক লাখ ‘ঘাসফুল’ খচিত পতাকা আগেভাগেই তৈরি করে রাখা হয়েছিল। হঠাৎ এই নিষেধাজ্ঞার কারণে বিপুল পরিমাণ কাপড়ের পতাকা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

উনসানির বাসিন্দা রাজু হালদারের পারিবারিক ব্যবসা পতাকা তৈরি। বছরের বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জাতীয় ও ধর্মীয় পতাকা তৈরি করে দেশের বিভিন্ন রাজ্যে পাঠায় তার পরিবার। রাজু হালদার জানান, তৃণমূলের চাহিদা মেটাতে ইতিমধ্যে কয়েক লাখ পতাকা তৈরি করে গুদামে মজুত রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের হঠাত নেওয়া এই সিদ্ধান্তের ফলে তাদের ব্যবসায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।

আসন্ন দুটি উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে দলটির দুটি বিবাদমান গোষ্ঠীকে আলাদা দুটি অস্থায়ী নাম ও প্রতীক বরাদ্দ দিয়েছে। ফলে গুদামে পড়ে থাকা ঘাসফুল আঁকা পতাকার ভবিষ্যৎ কী হবে এবং কমিশন ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবে, সেদিকেই এখন উদ্বেগের সঙ্গে তাকিয়ে আছেন উনসানির পতাকা কারিগরেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঘাসফুল প্রতীকে নিষেধাজ্ঞা, লোকসানে পতাকা প্রস্তুতকারীরা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলীয় নাম ও প্রতীকের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ঐতিহ্যবাহী ‘ঘাসফুল’ প্রতীকের ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ঠিক আগমুহূর্তে এই প্রশাসনিক পদক্ষেপে চরম বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পতাকা প্রস্তুতকারী ব্যবসায়ীরা।

ব্যবসা সূত্রে জানা গেছে, হাওড়ার উনসানির প্রধান কারখানাগুলোতে আসন্ন নির্বাচন ঘিরে তৃণমূলের কয়েক লাখ ‘ঘাসফুল’ খচিত পতাকা আগেভাগেই তৈরি করে রাখা হয়েছিল। হঠাৎ এই নিষেধাজ্ঞার কারণে বিপুল পরিমাণ কাপড়ের পতাকা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

উনসানির বাসিন্দা রাজু হালদারের পারিবারিক ব্যবসা পতাকা তৈরি। বছরের বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জাতীয় ও ধর্মীয় পতাকা তৈরি করে দেশের বিভিন্ন রাজ্যে পাঠায় তার পরিবার। রাজু হালদার জানান, তৃণমূলের চাহিদা মেটাতে ইতিমধ্যে কয়েক লাখ পতাকা তৈরি করে গুদামে মজুত রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের হঠাত নেওয়া এই সিদ্ধান্তের ফলে তাদের ব্যবসায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।

আসন্ন দুটি উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে দলটির দুটি বিবাদমান গোষ্ঠীকে আলাদা দুটি অস্থায়ী নাম ও প্রতীক বরাদ্দ দিয়েছে। ফলে গুদামে পড়ে থাকা ঘাসফুল আঁকা পতাকার ভবিষ্যৎ কী হবে এবং কমিশন ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবে, সেদিকেই এখন উদ্বেগের সঙ্গে তাকিয়ে আছেন উনসানির পতাকা কারিগরেরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত