ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের দীর্ঘ ১৮ মাস পর ১৭ বছর বয়সী কিশোরী নিঝুম খাতুনের নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘুরতে যাওয়ার কথা বলে প্রেমিক মাশরিকুল রহমান জিম (২৩) তাকে পাবনার ঈশ্বরদীর পাকশীতে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজের চার দিন পর পাবনার ঈশ্বরদী থানা পুলিশ পাকশী রেলস্টেশন এলাকার জঙ্গল থেকে এক অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে এবং পরিচয় না মেলায় সেখানেই দাফন করে। এদিকে নিঝুমের সন্ধান না পেয়ে তার মা মহেশপুর থানায় অপহরণ মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও মহেশপুর থানা পুলিশ জিমকে গ্রেপ্তার করে। পরে সিআইডির ক্রাইম সিন আর্কাইভে সংরক্ষিত মরদেহের ছবি ও পোশাক দেখে নিশ্চিত হওয়া যায় দাফন করা মরদেহটিই নিঝুমের। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালতে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি জিম।
ঝিনাইদহের পুলিশ সুপার আশিস বিন হাসান জানান, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন