সংবাদ

রেকর্ড আয়ে ইতিহাস গড়ল বার্সেলোনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

রেকর্ড আয়ে ইতিহাস গড়ল বার্সেলোনা
ছবি : সংগৃহীত

ইউরোপের অন্যতম পরাশক্তি কাতালান ক্লাব বার্সেলোনা আয়ের ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। গত ২০২৫-২৬ অর্থবছরে বার্সেলোনা ক্লাবের মোট রাজস্ব আয় ১০০ কোটি (১ বিলিয়ন) ইউরোর সীমা পার করেছে। এর মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ফুটবল ক্লাব হিসেবে ইতিহাসের সর্বোচ্চ ১ বিলিয়ন ইউরো আয়ের অনন্য মাইলফলক অর্জন করল স্প্যানিশ এই দলটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্লাব কর্তৃপক্ষের প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বার্সেলোনার মোট আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ইউরো (১.০৬ বিলিয়ন)। যা আগের অর্থবছরের আয়ের চেয়ে ৬ কোটি ৬০ লাখ ইউরো (৬৬ মিলিয়ন ইউরো) বেশি।

তবে চালকের আসনে থেকে রেকর্ড আয়ের মুখ দেখলেও দিনশেষে আর্থিক স্বস্তি পুরোপুরি মেলেনি ক্লাবটির। পরিচালনা ব্যয় ও অন্যান্য খরচ হিসাব-নিকাশের পর গত অর্থবছরে স্প্যানিশ জায়ান্টদের ১ কোটি ৮০ লাখ ইউরো (১৮ মিলিয়ন) নিট লোকসান গুনতে হয়েছে।

বিশ্বখ্যাত কনসাল্টিং ফার্ম ‘ডেলয়েট ফুটবল মানি লিগের’ বার্ষিক প্রতিবেদনে এই আয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃত পেলে ইউরোপীয় ফুটবলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে বিলিয়ন ইউরোর ক্লাবে নাম লেখাবে বার্সা।

এর আগে ডেলয়েটের দেওয়া তথ্যমতে, ২০২৩-২৪ মৌসুমে প্রথম দল হিসেবে ১০৪ কোটি ইউরো আয় করে শতকোটি ইউরো আয়ের রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। পরের মৌসুমে (২০২৪-২৫) সেই রেকর্ড ভেঙে রিয়ালের রাজস্ব আয় পৌঁছায় ১১৬ কোটি ইউরোতে; পেছনে ফেলে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও লিভারপুলের মতো অন্যান্য শীর্ষ দলগুলোকে।

সাম্প্রতিক ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া নিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক বছরের তীব্র অর্থনৈতিক সংকট কাটিয়ে আর্থিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ মিলছে তাদের এই প্রবৃদ্ধিতে। আয়ের ধারা বজায় রাখার পাশাপাশি মাঠের খেলার গুণগত মান ধরে রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ক্লাবটি আশা প্রকাশ করছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে তাদের রাজস্ব আয়ের পরিমাণ ১১৯ কোটি ইউরো ছাড়িয়ে যাবে, যা আগের বছরের চেয়ে প্রায় ১৩ কোটি ৫০ লাখ ইউরো বেশি। নতুন অর্থবছর শেষে সব সংকট কাটিয়ে অন্তত ১০ লাখ ইউরো নিট মুনাফার মুখ দেখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বার্সেলোনা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রেকর্ড আয়ে ইতিহাস গড়ল বার্সেলোনা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত