সংবাদ

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ বৃদ্ধি বা নবায়ন নয়, বরং একদম নতুন চুক্তি চায় বাংলাদেশ। প্রস্তাবিত নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের পাশাপাশি ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা সংক্রান্ত ধারা অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে সরকারের এই অবস্থানের কথা জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো নদী। তবে দ্রুত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দেশের নদীগুলো আজ চরম ঝুঁকিতে পড়েছে। নদী দূষণের প্রকৃত কারণ অনুসন্ধান করে তা সমাধানের আহ্বান জানান তিনি। এ সময় রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারের বিষয়টি সরকারের জন্য এখনও বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মহানগরের বর্জ্য ব্যবস্থাপনার একটি ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার তরল বর্জ্য তৈরি হয়। এর মধ্যে অন্তত ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য সরাসরি মিশছে চারপাশের নদীগুলোতে। এতে প্রতি বছর দেশের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের সঙ্গে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ বৃদ্ধি বা নবায়ন নয়, বরং একদম নতুন চুক্তি চায় বাংলাদেশ। প্রস্তাবিত নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের পাশাপাশি ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা সংক্রান্ত ধারা অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে সরকারের এই অবস্থানের কথা জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো নদী। তবে দ্রুত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দেশের নদীগুলো আজ চরম ঝুঁকিতে পড়েছে। নদী দূষণের প্রকৃত কারণ অনুসন্ধান করে তা সমাধানের আহ্বান জানান তিনি। এ সময় রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারের বিষয়টি সরকারের জন্য এখনও বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মহানগরের বর্জ্য ব্যবস্থাপনার একটি ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার তরল বর্জ্য তৈরি হয়। এর মধ্যে অন্তত ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য সরাসরি মিশছে চারপাশের নদীগুলোতে। এতে প্রতি বছর দেশের বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত