সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক শাহিন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা পশ্চিম পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন কাদির ওই গ্রামের মৃত লোকমান ওরফে সুনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এনসিপি নেতা শাহিন কাদিরের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মপাশা থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে তার আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন