দুই বছর বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী ‘গুঁড় পুকুরের মেলা’। আগামী ১ অক্টোবর থেকে শহরের প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হতে যাচ্ছে এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লোকজ মেলাটি।
মেলা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। বাঁশখুঁটি দিয়ে দোকানপাট স্থাপন ও সাজসজ্জার কাজ চলছে। ঐতিহ্যবাহী এই মেলা আয়োজনের খবরে সাতক্ষীরাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে এই মেলায় আসেন।
সাতক্ষীরার গুঁড় পুকুরের মেলা শুধু কোনো বাণিজ্যিক আয়োজন নয়; এটি এই অঞ্চলের শত বছরের লোকজ ঐতিহ্য, সামাজিক মিলনমেলা ও গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয়দের কাছে এটি দীর্ঘদিন ধরে বিনোদন, কেনাকাটা ও পারস্পরিক যোগাযোগের একটি বড় উৎসব হিসেবে পরিচিত।
জানা গেছে, প্রায় ৩০০-৪০০ বছর আগে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি প্রাচীন বটবৃক্ষের নিচে মনসা পূজাকে কেন্দ্র করে এই মেলার সূত্রপাত হয়। ঐতিহাসিক গুঁড় পুকুরকে কেন্দ্র করে পুকুরপাড়ে স্থানীয় মানুষের সমাগম, ধর্মীয় আচার-অনুষ্ঠান, বিভিন্ন পণ্য কেনাবেচা ও বিনোদনের আয়োজন ধীরে ধীরে বড় পরিসরের মেলায় রূপ নেয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি ‘গুঁড় পুকুরের মেলা’ নামে পরিচিতি পায়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাজুল ইসলাম জানান, আগামী ১ অক্টোবর মেলা উদ্বোধনের সিদ্ধান্ত হয়েছে। এবারের মেলা চলবে ২০ দিনব্যাপী।
মেলা আয়োজকদের আশা, দীর্ঘ বিরতির পর এবার গুঁড় পুকুরের মেলা আরও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং মেলা প্রাঙ্গণ জমে উঠবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন