সংবাদ

দেশ মেরামতে প্রধানমন্ত্রীর বিশেষ ‘থ্রি-আর’ কৌশল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

দেশ মেরামতে প্রধানমন্ত্রীর বিশেষ ‘থ্রি-আর’ কৌশল
দেশ পুনর্গঠনে রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন–'থ্রি-আর' কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার ‘থ্রি-আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গুম, খুন, দুর্নীতি ও লুটপাটের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং পুনরায় নতুন করে গণতন্ত্রের পথচলা শুরু করেছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগিয়ে তরুণ কর্মক্ষম জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের কাজ জোরদার করা হয়েছে।

ভাষণে প্রধানমন্ত্রী তুলে ধরেন, তরুণ উদ্ভাবকদের জন্য ৫০ মিলিয়ন ডলারের বিশেষ তহবিল, স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা এবং সুন্দরবনে মিঠা পানির প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে 'তিস্তা মহাপরিকল্পনা' ও 'পদ্মা ব্যারেজ' বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দারিদ্র্য দূরীকরণে সামাজিক সুরক্ষা কার্ডগুলোকে সমন্বিত করে ‘ইউনিভার্সাল কার্ড’ প্রবর্তনের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকারের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ মেরামতে প্রধানমন্ত্রীর বিশেষ ‘থ্রি-আর’ কৌশল

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার ‘থ্রি-আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গুম, খুন, দুর্নীতি ও লুটপাটের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং পুনরায় নতুন করে গণতন্ত্রের পথচলা শুরু করেছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগিয়ে তরুণ কর্মক্ষম জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের কাজ জোরদার করা হয়েছে।

ভাষণে প্রধানমন্ত্রী তুলে ধরেন, তরুণ উদ্ভাবকদের জন্য ৫০ মিলিয়ন ডলারের বিশেষ তহবিল, স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা এবং সুন্দরবনে মিঠা পানির প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে 'তিস্তা মহাপরিকল্পনা' ও 'পদ্মা ব্যারেজ' বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দারিদ্র্য দূরীকরণে সামাজিক সুরক্ষা কার্ডগুলোকে সমন্বিত করে ‘ইউনিভার্সাল কার্ড’ প্রবর্তনের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকারের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত