রাজধানী জুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারসহ এক ভিকটিমকে উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন বিভাগ ও থানার সমন্বিত অভিযানে এই গ্রেপ্তার ও আলামত জব্দ করা হয়। অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয় তেজগাঁও বিভাগে ৯৬ জন। এছাড়া উত্তরায় ৯৩ জন, মিরপুরে ৯২ জন, মতিঝিলে ৭৫ জন, ওয়ারীতে ৫৪ জন, গুলশানে ৪৬ জন, লালবাগে ৪৪ জন এবং রমনা বিভাগ এলাকা থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৬ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। এছাড়া ১টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন জব্দের পাশাপাশি অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় অপরাধীদের বিরুদ্ধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন