সংবাদ

বন্দরে দিনেদুপুরে জুয়েলারিতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

বন্দরে দিনেদুপুরে জুয়েলারিতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে দিনেদুপুরে এক জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ও দোকানমালিককে মারধর করে ৮ ভরি স্বর্ণালংকার ও ২০০ ভরি রুপাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলার ১ নম্বর ঢাকেশ্বরী বাজার এলাকায় দেবাশীষ ঢালীর জুয়েলারি দোকানে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হঠাৎ তার দোকানে ঢুকে পড়ে। ডাকাতেরা ভেতরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং তাকে বেদম মারধর করে। একপর্যায়ে ক্রেতাদের কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা সাড়ে ৪ ভরি স্বর্ণসহ মোট ৮ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপার অলংকার লুট করে তারা দ্রত চম্পট দেয়। তিনি অবিলম্বে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িত ডাকাতদের নাম-পরিচয় শনাক্ত করা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে দিনেদুপুরে জুয়েলারিতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে দিনেদুপুরে এক জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ও দোকানমালিককে মারধর করে ৮ ভরি স্বর্ণালংকার ও ২০০ ভরি রুপাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলার ১ নম্বর ঢাকেশ্বরী বাজার এলাকায় দেবাশীষ ঢালীর জুয়েলারি দোকানে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হঠাৎ তার দোকানে ঢুকে পড়ে। ডাকাতেরা ভেতরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং তাকে বেদম মারধর করে। একপর্যায়ে ক্রেতাদের কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা সাড়ে ৪ ভরি স্বর্ণসহ মোট ৮ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপার অলংকার লুট করে তারা দ্রত চম্পট দেয়। তিনি অবিলম্বে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িত ডাকাতদের নাম-পরিচয় শনাক্ত করা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত