সংবাদ

উজিরপুরে হাতিরঝিলের আদলে নান্দনিক সেতু, নজর কাড়ছে দর্শনার্থীদের

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

উজিরপুরে হাতিরঝিলের আদলে নান্দনিক সেতু, নজর কাড়ছে দর্শনার্থীদের
বরিশালের উজিরপুরে ঢাকার হাতিরঝিলের আদলে নির্মিত নান্দনিক সেতু। ছবি : সংগৃহীত

বরিশালের উজিরপুরে ঢাকার হাতিরঝিলের আদলে নির্মিত নান্দনিক একটি সেতু এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দৃষ্টিনন্দন সেতুটি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত মানুষ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ছুটির দিনে সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্দনিক এই সেতু ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

জানা গেছে, উপজেলার সাতলা এলাকায় বিলের ওপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ ডিজাইনের এই সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরিশাল প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

সেতুটির চারপাশের গ্রামীণ পরিবেশ ও রূপ রূপসী বাংলা চোখে পড়ার মতো। বিলের দুই পাড়কে সংযুক্ত করা এই ব্রিজের সবুজ প্রকৃতি, স্বচ্ছ জলরাশি আর আধুনিক নকশার কারণে স্থানীয়দের কাছে এটি ইতোমধ্যে ‘ছোট হাতিরঝিল’ নামে পরিচিতি পেয়েছে। বিকেল গড়ালেই সেতু ও আশপাশের এলাকা দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, ‘ঢাকার হাতিরঝিল দেখতে আগে রাজধানীতে যেতে হতো, এখন উজিরপুরেই সেই অনুভূতি পাচ্ছি। সেতুর ডিজাইন ও আশপাশের পরিবেশ অসাধারণ। সন্ধ্যার পর এখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হলে রূপ আরও খুলবে। নিরাপত্তা বজায় থাকলে এটি বরিশালের স্থায়ী পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে।’

পয়সারহাট থেকে আসা দর্শনার্থী সুজিত বড়াল জানান, ফেসবুকে ছবি দেখে বন্ধুদের নিয়ে সেতুটি দেখতে এসেছেন তিনি। সরাসরি দেখে তার প্রত্যাশার চেয়েও বেশি সুন্দর মনে হয়েছে।

দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘দর্শনার্থীদের সুরক্ষায় নিকটস্থ পুলিশ ক্যাম্পের সদস্যরা সার্বক্ষণিক নজরদারি রাখছেন। এ ছাড়া পুলিশের একটি টহল দলও এলাকায় দায়িত্ব পালন করছে, যাতে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখে না পড়েন।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, সেতুটি ঘিরে বসার স্থান ও খাবার দোকানের সুব্যবস্থাসহ পর্যটনবান্ধব সুযোগ-সুবিধা বাড়ানো গেলে উজিরপুরে পর্যটনের নতুন উন্মোচন ঘটবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

উজিরপুরে হাতিরঝিলের আদলে নান্দনিক সেতু, নজর কাড়ছে দর্শনার্থীদের

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত