কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে মারিয়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত এম এম খান ফুডসকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তিন লাখ টাকা এবং আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় সামান্য অসংগতি পাওয়ায় তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানকালে অন্যদের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান এবং কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন