সংবাদ

‘জীবন অপেরা’র কাজ শেষ করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

‘জীবন অপেরা’র কাজ শেষ করলেন বিদ্যা সিনহা মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা ‘জীবন অপেরা’। সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ করেছেন মিম। এটি নির্মাণ করেছেন আলভী আহমেদ।

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আলভী ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি কোনো কাজ করিনি। এবারই প্রথম তাঁর নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছি। এরই মধ্যে সিনেমার কাজও শেষ। বাকি আর কিছুই তেমন বলতে পারছি না। সময় হলেই সিনেমার টিমের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে সবকিছু জানানো হবে। তবে আমি এতটুকুই বলতে চাই, সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন শুধুই অপেক্ষা।’

প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিম। তাঁর ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। এতে তাঁর সহশিল্পী ছিলেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান।

মিম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’। এতে তাঁর সহশিল্পী ছিলেন আরিফিন শুভ।

হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিমের। ছোটপর্দায় তিনি আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ‘ট্রাম্পকার্ড’ নাটকে অভিনয়ের মাধ্যমে।

অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত মিম। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। পরের বছর প্রকাশিত হয় তাঁর উপন্যাস ‘পূর্ণতা’।

বর্তমানে মিম দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। নতুন সিনেমা ‘জীবন অপেরা’ নিয়ে দর্শকদের সামনে নতুনভাবে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘জীবন অপেরা’র কাজ শেষ করলেন বিদ্যা সিনহা মিম

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত