আন্তর্জাতিক একটি সংস্থার দুই বছরের জন্য শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত এবং যুক্তরাষ্ট্রে কনসালটেটিভ স্ট্যাটাসপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান এমসিআইএফ তাকে এ দায়িত্ব দিয়েছে। শান্তি, মানবিকতা ও মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে প্রতিষ্ঠানটি।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সফরে গেলে রবি চৌধুরীর হাতে নিয়োগপত্র তুলে দেয় এমসিআইএফ। একই সময়ে মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে আন্তর্জাতিক সম্মাননাও দেওয়া হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অনুষ্ঠিত ‘সেলিব্রেটি রেড কার্পেট গালা অন ফ্যাশন উইক’ অনুষ্ঠানে রবি চৌধুরীকে ‘প্লাটিনাম হুস হুদ্য আলটিমেট ইন অ্যাচিভমেন্ট’ সম্মাননায় ভূষিত করা হয়। মানবিকতা, নেতৃত্ব, উৎকর্ষ, বৈশ্বিক প্রভাব ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক একটি সংস্থার হয়ে দুই বছর শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। এই ধরনের একটি দায়িত্ব পাওয়া একজন শিল্পী হিসেবে যেমন সম্মানের, তেমনি গর্বের ও আনন্দের। সত্যি বলতে, একজন শিল্পী হিসেবে দেশে-বিদেশে মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন। তবে এই দায়িত্ব ও সম্মাননা গান গাওয়ার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আমাকে আরও সক্রিয় হওয়ার অনুপ্রেরণা দেবে।’
তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমসিআইএফের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মনিকা সানচেজকে।’
১৯৯০ সালের ২৮ মার্চ ঈদুল ফিতরের দিনে ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন রবি চৌধুরী। চট্টগ্রামের এই শিল্পী এর আগে স্থানীয় পর্যায়ে গান করতেন। ১৯৮৮ সালের বন্যার সময় দেশের বাইরে প্রথম বাণিজ্যিক স্টেজ শো করেন তিনি। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ অ্যাম্বাসিতে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গেয়েছিলেন রবি। স্টেজে তার গাওয়া প্রথম গান ছিল ‘বিয়ে করতে উকিল লাগে’।
এরপর কেটে গেছে তিন দশকেরও বেশি সময়। দীর্ঘ সংগীতজীবনে যুক্তরাষ্ট্র, দুবাই, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, মিয়ানমার, কাতার, বাহরাইন, কুয়েত, ভারত, মালয়েশিয়া, কোরিয়া ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে গান পরিবেশন করেছেন তিনি। এখনো নিয়মিত স্টেজে গান করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন এই সংগীতশিল্পী।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন