সংবাদ

খুনের রহস্য আর জটিলতায় ‘কামনা’


বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

খুনের রহস্য আর জটিলতায় ‘কামনা’

ক্রাইম থ্রিলার গল্পে শর্টফিল্ম নির্মাণ করছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা রাফি আনসারী। তাঁর গল্প, চিত্রনাট্য ও নির্দেশনায় নির্মিত হচ্ছে ‘কামনা’। গত ২৫ সেপ্টেম্বর উত্তরার লাবনী-৪ শুটিং হাউসে শর্টফিল্মটির প্রথম পর্বের শুটিং হয়েছে। বাকি অংশের শুটিং ১০ অক্টোবর হয়।

খুনের একটি ঘটনাকে ঘিরে ‘কামনা’র গল্পে তৈরি হয় রহস্য। সেই রহস্যের সূত্র ধরে ধীরে ধীরে জটিল হয়ে ওঠে কাহিনি। এতে অভিনয় করছেন নূর আলিফ, খান রোশনি, শিখা কর্মকার, মাহমুদ আলম কচি, আশরাফুল আশিশ, মানহা ও রাফিউল মুনিমসহ অনেকে।

দৃকপট ও ক্রিপ্টিক স্টুডিও ব্যানারে নির্মিত শর্টফিল্মটি আগামী নভেম্বরে রাফি আনসারীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

এর আগে তাঁর ‘কবর’ শর্টফিল্মটি প্রায় চার লাখ ভিউ পেয়েছে। ‘রুম ৩০৭’ও লাখ ভিউ ছাড়িয়েছে। অক্টোবরে তাঁর ‘নিশিথ বউ’, ‘মাংস’ ও ‘হারিকেন’ প্রকাশের কথা রয়েছে।

‘কামনা’র পর ইফতেখার ইফতিসহ অন্য অভিনয়শিল্পীদের নিয়ে ‘আজান’ নামের আরেকটি শর্টফিল্মের শুটিং করবেন রাফি আনসারী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


খুনের রহস্য আর জটিলতায় ‘কামনা’

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ক্রাইম থ্রিলার গল্পে শর্টফিল্ম নির্মাণ করছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা রাফি আনসারী। তাঁর গল্প, চিত্রনাট্য ও নির্দেশনায় নির্মিত হচ্ছে ‘কামনা’। গত ২৫ সেপ্টেম্বর উত্তরার লাবনী-৪ শুটিং হাউসে শর্টফিল্মটির প্রথম পর্বের শুটিং হয়েছে। বাকি অংশের শুটিং ১০ অক্টোবর হয়।

খুনের একটি ঘটনাকে ঘিরে ‘কামনা’র গল্পে তৈরি হয় রহস্য। সেই রহস্যের সূত্র ধরে ধীরে ধীরে জটিল হয়ে ওঠে কাহিনি। এতে অভিনয় করছেন নূর আলিফ, খান রোশনি, শিখা কর্মকার, মাহমুদ আলম কচি, আশরাফুল আশিশ, মানহা ও রাফিউল মুনিমসহ অনেকে।

দৃকপট ও ক্রিপ্টিক স্টুডিও ব্যানারে নির্মিত শর্টফিল্মটি আগামী নভেম্বরে রাফি আনসারীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

এর আগে তাঁর ‘কবর’ শর্টফিল্মটি প্রায় চার লাখ ভিউ পেয়েছে। ‘রুম ৩০৭’ও লাখ ভিউ ছাড়িয়েছে। অক্টোবরে তাঁর ‘নিশিথ বউ’, ‘মাংস’ ও ‘হারিকেন’ প্রকাশের কথা রয়েছে।

‘কামনা’র পর ইফতেখার ইফতিসহ অন্য অভিনয়শিল্পীদের নিয়ে ‘আজান’ নামের আরেকটি শর্টফিল্মের শুটিং করবেন রাফি আনসারী।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত