মাত্র ১৬ বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন গণিতে মেধাবী টেড ক্যাকজিনস্কি। কয়েক দশক পর তিনিই পরিচিত হন ‘ইউনাবোম্বার’ নামে। ১৯৭৮ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ১৬টি বোমা হামলায় তিনজন নিহত ও ২৩ জন আহত হন।
টেড ক্যাকজিনস্কির জীবনের সেই অন্ধকার অধ্যায় নিয়ে নেটফ্লিক্স তৈরি করেছে সিনেমা ‘ইউনাবোম্বার’। ছবিটি পরিচালনা করেছেন জানুস মেটজ। তরুণ টেডের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকব ট্রেম্বলে। আরও অভিনয় করেছেন রাসেল ক্রো, শেইলিন উডলি ও অ্যানাবেল ওয়ালিস।
ছবির গল্পের বড় অংশ আবর্তিত হয়েছে হার্ভার্ডে টেডের সময়কাল ও তাঁর অংশ নেওয়া মনস্তাত্ত্বিক পরীক্ষাকে ঘিরে। তবে নির্মাতারা জানিয়েছেন, এটি তাঁর পূর্ণাঙ্গ জীবনী নয়; বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার চেষ্টা।
১৯৬৯ সালে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন টেড। পরে মন্টানার প্রত্যন্ত এলাকায় একটি কেবিনে বসবাস শুরু করেন। সেখান থেকেই আধুনিক প্রযুক্তি ও শিল্পসভ্যতার বিরুদ্ধে তাঁর ক্ষোভ আরও বাড়তে থাকে।
১৯৯৫ সালে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ও ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ প্রায় ৩৫ হাজার শব্দের একটি ইশতেহার প্রকাশের পর তদন্তে বড় অগ্রগতি আসে। তাঁর ভাইয়ের পরিবার লেখাটির ভাষাগত মিল শনাক্ত করলে এফবিআইয়ের কাছে গুরুত্বপূর্ণ সূত্র পৌঁছে যায়।
১৯৯৬ সালে মন্টানার কেবিন থেকে ক্যাকজিনস্কিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে প্যারোলে মুক্তির সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালে ৮১ বছর বয়সে কারাগারে তাঁর মৃত্যু হয়।
সিনেমাটিতে টেডের তরুণ বয়স, হার্ভার্ডের অভিজ্ঞতা এবং ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সহিংসতার পথে যাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তবে হার্ভার্ডের মনস্তাত্ত্বিক পরীক্ষাকেই তাঁর পরবর্তী কর্মকাণ্ডের একমাত্র কারণ হিসেবে দেখানো হয়নি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন