সংবাদ

ভৈরবে তরুণ-তরুণীকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই

সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

ভৈরবে তরুণ-তরুণীকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশাল মিয়া (২২) ও রহিমা বেগম (২০) নামের দুই তরুণ-তরুণী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাদের মধ্যে বিশালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বিশাল ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশাল ও রহিমা মেঘনা নদীর ত্রিবেণী সেতু এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে দুজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ধারালো ছুরি দিয়ে বিশালের বাম উরুতে মারাত্মক জখম করা হয় এবং রহিমার কাঁধে আঘাত করা হয়। তাদের চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা মালামাল লুট করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, সৈয়দ নজরুল ইসলাম সেতু ও মেঘনা ব্রিজ এলাকাটি পর্যটন স্থান হিসেবে পরিচিত হলেও ইদানীং এটি ছিনতাইকারীদের আতঙ্কে পরিণত হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পরিদর্শন করেছে। আহত তরুণকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে তরুণ-তরুণীকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশাল মিয়া (২২) ও রহিমা বেগম (২০) নামের দুই তরুণ-তরুণী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাদের মধ্যে বিশালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বিশাল ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশাল ও রহিমা মেঘনা নদীর ত্রিবেণী সেতু এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে দুজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ধারালো ছুরি দিয়ে বিশালের বাম উরুতে মারাত্মক জখম করা হয় এবং রহিমার কাঁধে আঘাত করা হয়। তাদের চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা মালামাল লুট করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, সৈয়দ নজরুল ইসলাম সেতু ও মেঘনা ব্রিজ এলাকাটি পর্যটন স্থান হিসেবে পরিচিত হলেও ইদানীং এটি ছিনতাইকারীদের আতঙ্কে পরিণত হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পরিদর্শন করেছে। আহত তরুণকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত