সংবাদ

জাসদ কার্যালয়ে হানা, এখনও আটক ২৯ জন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

জাসদ কার্যালয়ে হানা, এখনও আটক ২৯ জন
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের ঘটনায় আটক ২৯০ জনের মধ্যে ২৬১ জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ। তবে সাংবাদিক আবু জাফর সূর্যসহ ২৯ জনকে এখনও হেফাজতে রাখা হয়েছে। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডিসি আক্তার হোসেন বলেন, 'শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদ কার্যালয় থেকে মোট ২৯০ জনকে আটক করা হয়েছিল। সাংবাদিক আবু জাফর সূর্যসহ ২৯ জন ছাড়া বাকি সবাইকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। এই ২৯ জনের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে তাদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদেরও মুক্তি দেওয়া হবে।'

এর আগে শনিবার দুপুরে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা চলাকালে চার দফায় অভিযান চালিয়ে ২৯০ জনকে আটক করে পুলিশ। সকালে অনুষ্ঠান শুরু হওয়ার পর বেলা ১১টার দিকে যুবদলের কিছু নেতাকর্মী কার্যালয়টির সামনে জড়ো হন। তাদের দাবি ছিল, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘গোপন বৈঠক’ করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা ও নাশকতার আশঙ্কা যাচাইয়ে অভিযান পরিচালনা করে।

ডিএমপি জানিয়েছে, মূলত বিশৃঙ্খলা এড়াতে এবং আওয়ামী লীগের গোপন যোগাযোগের খবর যাচাই করতেই অভিযানটি পরিচালনা করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হানা, এখনও আটক ২৯ জন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত