বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। হঠাৎ বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অটোরিকশা (সিএনজি) চালকদের সঙ্গে বাস শ্রমিকদের হাতাহাতি হয়। এর জের ধরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করেন অটোরিকশাচালকেরা। গুরুতর আহত চালক রুবেলকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে আজ সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।
পরিবহন নেতাদের অভিযোগ, নিয়ম অমান্য করে থ্রি-হুইলারগুলো আঞ্চলিক মহাসড়কে অবাধে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে সংঘাতের সৃষ্টি হচ্ছে।
এদিকে বাস বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া ও সময় গুনতে হচ্ছে। নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন