ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা জোরদারে ফেনীতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা আনসার ও ভিডিপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা আনসার-ভিডিপি সদর দপ্তর প্রাঙ্গণ থেকে ‘নিজ আঙিনা নিজে পরিষ্কার করি, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি’ প্রতিপাদ্যে এ কার্যক্রম শুরু হয়।
ফেনী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আনসার সদস্যরা মহিপাল ফল মার্কেট, নোয়াখালী বাসস্ট্যান্ড ও বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণসহ আশপাশের সড়ক ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
অভিযান শেষে সড়কের পাশে থাকা ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, ব্যাটালিয়ন আনসার এবং সাধারণ আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধ ও সর্বসাধারণের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাদের এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে ফেনী পৌরসভার পক্ষ থেকে মশার ওষুধ ছিটানো কার্যক্রমও পরিচালনা করা হয়।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন