সংবাদ
সংবাদ

ঝিকরগাছায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

ঝিকরগাছায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক
ছবি: সংবাদ

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে (৬৭) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মুসা মাহমুদ ঝিকরগাছা উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের শাহেদ আলী বিশ্বাসের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আটকের পর মুসা মাহমুদকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ঠিক কতটি মামলা রয়েছে, তা খতিয়ে দেখতে নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ঝিকরগাছায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে (৬৭) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মুসা মাহমুদ ঝিকরগাছা উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের শাহেদ আলী বিশ্বাসের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আটকের পর মুসা মাহমুদকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ঠিক কতটি মামলা রয়েছে, তা খতিয়ে দেখতে নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত