সংবাদ

শেরপুরে ৬ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম

শেরপুরে ৬ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে ছয় বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের সাততারা চুনাতাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর নানা আবু তালেব জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় রুহুল আমিন তাকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে কান্নাকাটি শুরু করে। তখন রুহুল শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায় এবং ঘর থেকে বের করে দেয়।

পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার নানি জমিলা বেগমকে বিষয়টি বিস্তারিত জানায়। শিশুটির বাবা-মা উভয়েই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। খবর পেয়ে তারা কারখানা থেকে ছুটি নিয়ে গ্রামে ফেরেন।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত রুহুল আমিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে ৬ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে ছয় বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের সাততারা চুনাতাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর নানা আবু তালেব জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় রুহুল আমিন তাকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে কান্নাকাটি শুরু করে। তখন রুহুল শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায় এবং ঘর থেকে বের করে দেয়।

পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার নানি জমিলা বেগমকে বিষয়টি বিস্তারিত জানায়। শিশুটির বাবা-মা উভয়েই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। খবর পেয়ে তারা কারখানা থেকে ছুটি নিয়ে গ্রামে ফেরেন।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত রুহুল আমিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত