সংবাদ

‘অস্ত্র নয়, জনগণই সবচেয়ে বড় শক্তি’: চরমোনাই পীর

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

‘অস্ত্র নয়, জনগণই সবচেয়ে বড় শক্তি’: চরমোনাই পীর
ছবি : সংবাদ

অস্ত্র নয়, জনগণই যেকোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল অডিটরিয়াম হলরুমে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলন ও নবগঠিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, ‘ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল কিন্তু জনগণ ছিল না, তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। পাকিস্তানের কাছে অস্ত্র ছিল কিন্তু জনগণ ছিল না, তারা টিকে থাকতে পারেনি। এমনকি শেখ হাসিনার কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না বলে তিনিও ক্ষমতায় থাকতে পারেননি।’ এ জন্য জনশক্তি বৃদ্ধির লক্ষ্যে নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শরীয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে। ইসলামের নামে যারা অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালনা করছে, দেশের মানুষ একদিন তাদের নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করবে। জনগণের প্রত্যাশা পূরণে নেতা-কর্মীদের সাধারণ মানুষের দরজায় যাওয়ার ওপর তাগিদ দেন তিনি।

ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা মোঃ আলমগীর হোসাইন তালুকদার ও ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

‘অস্ত্র নয়, জনগণই সবচেয়ে বড় শক্তি’: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত