সংবাদ

গফরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি,গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি,গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

গফরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ছবি : সংবাদ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার দুদিন পর দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে। ওই কিশোরী তার নানা বাড়ি পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে মায়ের সঙ্গে বেড়াতে আসে। ঘটনার দিন বিকেলে নানা বাড়ির পেছনে পাতা কুড়াতে গেলে ধর্ষক তাকে ফুসলিয়ে বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কিশোরীর বয়স ১২ বছর। সে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার সাহেদল গ্রামের হুমায়ন কবিরের মেয়ে।

কিশোরীর মামা সজল মিয়া দাবি করেন, আমার ভাগ্নি একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গত শনিবার তাকে ফুসলিয়ে এলাকার চিহ্নিত বখাটে সাব্বির মিয়া ধর্ষণ করে। সে উত্তর হারিনা গ্রামের রফিকুলের ছেলে। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনায় কিশোরীর নানা জসিমউদদীন বাদী হয়ে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পাগলা থানায় ধর্ষক সাব্বিরকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গফরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার দুদিন পর দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে। ওই কিশোরী তার নানা বাড়ি পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে মায়ের সঙ্গে বেড়াতে আসে। ঘটনার দিন বিকেলে নানা বাড়ির পেছনে পাতা কুড়াতে গেলে ধর্ষক তাকে ফুসলিয়ে বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কিশোরীর বয়স ১২ বছর। সে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার সাহেদল গ্রামের হুমায়ন কবিরের মেয়ে।

কিশোরীর মামা সজল মিয়া দাবি করেন, আমার ভাগ্নি একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গত শনিবার তাকে ফুসলিয়ে এলাকার চিহ্নিত বখাটে সাব্বির মিয়া ধর্ষণ করে। সে উত্তর হারিনা গ্রামের রফিকুলের ছেলে। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনায় কিশোরীর নানা জসিমউদদীন বাদী হয়ে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পাগলা থানায় ধর্ষক সাব্বিরকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত