পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলারচালক শ্রমিকরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বন্দরের ৫ নম্বর গেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আশিকুর রহমান নামে বন্দরের এক নিরাপত্তাকর্মীও আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ওই গেট দিয়ে কনটেইনারবাহী পণ্য চলাচল বন্ধ রয়েছে। এতে পণ্য ডেলিভারি কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
শ্রমিকদের অভিযোগ, বন্দর গেট দিয়ে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত নিরাপত্তাকর্মীর প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে পণ্য পরিবহন বন্ধ করে দেন শ্রমিকরা।
প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান জানান, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ করলে বন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে মারধর করেন।
পরে বন্দর কর্তৃপক্ষকে জানালে তারা মীমাংসার প্রস্তাব দেয়। এরপর সবাই ৪ নম্বর গেটে গেলে সেখানেও ঝামেলা সৃষ্টি হয়। এরপর থেকে শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ করে দেন।
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার কনটেইনারবাহী পণ্য ডেলিভারি হয়। জাহাজ থেকে নামিয়ে এসব কনটেইনার ট্রেইলরে করে গন্তব্যে নেওয়া হয়। বিকেল চারটা থেকে এই পরিবহন বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন