সংবাদ

দুষ্কৃতিকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

দুষ্কৃতিকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির
ছবি : সংবাদ

​রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় হামলার শিকার রাড্ডা ক্লিনিক অবিলম্বে পুনর্নির্মাণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ভাঙচুর ও লুণ্ঠনের শিকার ওই চিকিৎসাপ্রতিষ্ঠানের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি জানান।
​সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, জনগণের করের টাকায় এই হাসপাতাল আবার মেরামত করা যাবে না। যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে ইন্ধন দিয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে।
একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
​নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রাড্ডা ক্লিনিকের মতো একটি দরকারি সেবাধর্মী প্রতিষ্ঠানে দখলদারিত্বের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। পুলিশের উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে।
একটি চিকিৎসাপ্রতিষ্ঠানে এমন ঘটনার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেন বক্তারা।
​সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, মোতালেব হোসেন এবং মিরপুর এলাকার স্থানীয় নেতা মো. রিয়াজউদ্দিন।
​সমাবেশে সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম সজীব, কল্লোল বণিকসহ বিভিন্ন থানা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুষ্কৃতিকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় হামলার শিকার রাড্ডা ক্লিনিক অবিলম্বে পুনর্নির্মাণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ভাঙচুর ও লুণ্ঠনের শিকার ওই চিকিৎসাপ্রতিষ্ঠানের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি জানান।
​সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, জনগণের করের টাকায় এই হাসপাতাল আবার মেরামত করা যাবে না। যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে ইন্ধন দিয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে।
একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
​নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রাড্ডা ক্লিনিকের মতো একটি দরকারি সেবাধর্মী প্রতিষ্ঠানে দখলদারিত্বের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। পুলিশের উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে।
একটি চিকিৎসাপ্রতিষ্ঠানে এমন ঘটনার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেন বক্তারা।
​সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, মোতালেব হোসেন এবং মিরপুর এলাকার স্থানীয় নেতা মো. রিয়াজউদ্দিন।
​সমাবেশে সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম সজীব, কল্লোল বণিকসহ বিভিন্ন থানা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত