২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরুর ঠিক এক বছর আগের দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বহুল প্রতীক্ষিত এই মেগা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি বৃহস্পতিবার (১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে।
সূচি প্রকাশের পাশাপাশি একই দিনে ভক্তদের জন্য বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রির প্রাথমিক নিবন্ধন ও টিকিট-ব্যালট প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দেড় মাসের এই বিশ্বমঞ্চের লড়াই।
১৪ দলের এই বিশ্বকাপে ইতোমধ্যে ১০টি দলের অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়ে গেছে। যৌথ স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। আয়োজকদের বাইরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি মূল আসরে টিকিট কাটবে। সে হিসাবে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সরাসরি খেলা নিশ্চিত।
র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকলেও দারুণ সমীকরণে সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কারণ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সত্ত্বেও আয়োজক কোটায় সুযোগ পাওয়ায় নবম স্থানে থাকা শান্তদের সামনে সরাসরি খেলার দুয়ার খুলে যায়। বিপরীতে, ওয়েস্ট ইন্ডিজকে কাটাতে হবে বাছাইপর্বের কঠিন পথ। বাকি চারটি দল কোয়ালিফায়ার খেলে মূল পর্বে যুক্ত হবে।
আইসিসির কাঠামোর তথ্যমতে, নকআউট পর্বের আগে পুরো টুর্নামেন্টকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে তলানির তিন দলকে নিয়ে হবে 'সুপার সিরিজ', যেখান থেকে একটি দল পরবর্তী পর্বে উঠবে। দ্বিতীয় ধাপে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে ৩০টি ম্যাচে মুখোমুখি হবে।
প্রতিটি গ্রুপের সেরা ৩টি এবং সব মিলিয়ে সপ্তম সেরা দল নিয়ে গঠিত হবে 'সুপার সেভেন'। সেখানে ২১টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৪টি দল টিকিট পাবে সেমিফাইনালের। এরপর ২১ নভেম্বর শিরোপার মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন