সংবাদ

কালুরঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

কালুরঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত রাস্তার উভয় পাশের অংশ ও ফুটপাত দখল করে দোকানসহ কাঁচা-পাকা বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। অভিযানে রাস্তার উভয় পাশ ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, এসআরবি-৭ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কালুরঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত রাস্তার উভয় পাশের অংশ ও ফুটপাত দখল করে দোকানসহ কাঁচা-পাকা বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। অভিযানে রাস্তার উভয় পাশ ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, এসআরবি-৭ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত