মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজের শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন এক মা। শুধু তাই নয়, সেই দৃশ্য ভিডিও করে পাঠিয়েছিলেন বিদেশে থাকা স্বামীর কাছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মা বিথী আক্তারকে (২৮) আটক করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। এ সময় পুলিশ তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।
নগরকান্দা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তার শিশু সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন - এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পরই অনুসন্ধানে নামে পুলিশ। তদন্ত চলাকালেই ভুক্তভোগী শিশুটির ফুফু থানায় ফোন করে বিস্তারিত জানান। এর ভিত্তিতে পুলিশ দ্রুত রাধানগর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিথী আক্তার স্বীকার করেছেন যে, তার স্বামী আব্বাস আলী গত ৭ বছর ধরে মালদ্বীপে রয়েছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে তিনি সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা চালিয়ে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠিয়েছিলেন।
ওসি আরও জানান, ঘটনার আসল রহস্য ও নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। উদ্ধার করা দুই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন